1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, পুরুষাঙ্গ হারালেন যুবক! 

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটের কালাই উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার সময় মেজবাউল নামে এক যুবকের লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মেজবাউল ইসলাম (৪২) পুনট পূর্বপাড়ার আলতাফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , মেজবাউল ইসলাম দীর্ঘদিন ধরে একই গ্রামের এক গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। শুক্রবার রাতে বাড়িতে গৃহবধূকে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় আত্মরক্ষায় গৃহবধূ ব্লেড দিয়ে মেজবাউলের পুরুষাঙ্গ কর্তন করেন। এসময় ঘটনাস্থল থেকে মেজবাউল পালিয়ে যায়।

 

অন্যদিকে, আহত মেজবাউল ইসলামকে তার পরিবারের লোকজন জেলার বাইরে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করান। তাদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ঐ গৃহবধূ এ ঘটনা ঘটিয়েছেন।

কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন লিঙ্গ কর্তনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গৃহবধূ থানায় এসেছেন, মামলার প্রস্তুতি চলছে। মেজবাউল বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেন নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট