1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ার গাবতলীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে একজন গ্রেফতার!

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

 

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:

চকলেটের প্রলোভন দেখিয়ে বগুড়ার গাবতলীতে পাঁচ বছরের অবুঝ এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। বুধবার উপজেলার নিজ দুর্গাহাটা গ্রামে শিশুটির সাথে এই নেক্কারজনক ঘটনা ঘটান তারই প্রতিবেশী ৬০ বছরের এক বৃদ্ধ চাচা।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে গাবতলী মডেল থানায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করলে গ্রেপ্তার করা হয় মৃত: চিনু প্রামানিকের ছেলে অভিযুক্ত সাহেব আলী প্রামানিক কে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সাহেব আলীর স্ত্রী ৩/৪ বছর যাবত মারা গিয়েছে। বর্তমানে তিনি অধিকাংশ সময় বাড়িতেই অবস্থান করেন। বৃহস্পতিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী প্রতিবেশী পাঁচ বছর বয়সী শিশুকে তিনি নিপীড়ন করেন। পরবর্তীতে শিশুটির মা কান্নারত শিশুটির থেকে সব জানতে পেরে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে মুঠোফোনে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভুক্তভোগী শিশুর বাবা তাদের অবগত করার সাথে সাথেই পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা তদন্ত সাপেক্ষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা রুজু করেছেন। বৃহস্পতিবারেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বৃদ্ধ সাহেব আলী প্রামানিক কে। ধর্ষণ চেষ্টা কিংবা ধর্ষণের কোন আলামত আছে কি না তা শিশুটির স্বাস্থ্য পরীক্ষার পর জানা যাবে। তবে এমন ঘটনায় অপরাধীরা বিন্দুমাত্র ছাড় পাবে না বলে জানান তিনি।

এ ঘটনায় বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, নিপীড়নের এই ঘটনায় তারা অত্যন্ত মর্মাহত। শিশুটির বাবা একজন দরিদ্র সেলুন কর্মচারী। এমন পরিস্থিতিতে একজন বাবা কতটা অসহায় হয়ে পরে তা আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। তবে দ্রুততম সময়ে দোষীকে গ্রেপ্তারের জন্য তিনি বগুড়া পুলিশ সুপার এবং গাবতলী থানা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

পরিমল বলেন, এই অন্যায়ের যেন সুষ্ঠু বিচার হয় তা নিশ্চিতে শিশুটির পরিবারের পাশে থাকবেন তারা। একই সাথে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে তিনি সাধারণ মানুষকে নিজ শিশুদের প্রতি আরো যত্নশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট