1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

প্রধান বিচারপতি-সেনাপ্রধান বৈঠক

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে বৈঠক শুরু হয়।

রাজধানীর গুলশান-২ এর ৯৬ নম্বর রোডের ৩ নম্বর বাড়িতে দুজনের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। বৈঠকের বিষয়ে কোনো পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

প্রায় একই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। রোববার (৩১ আগস্ট, ২০২৫) বেলা সোয়া ১১টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কী কারণে এই সাক্ষাৎ সে সম্পর্কে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত হয়। এই বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) তিনটি বাহিনীর কর্মকাণ্ড সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট