1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতনের মামলায় স্বামী ও ভাসুর গ্রেফতার!

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

 

এস আই সুমন, স্টাফ রিপোর্টার:

 বগুড়ায় যৌতুকের দাবিতে নববধূকে মারপিট ও নির্যাতনের  মামলায় পুলিশ গতকাল রোববার বেলাল হোসেন শুভ ও দেলোয়ার হোসেন নামের দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃ দুজন উক্ত নববধূর স্বামী ও ভাসুর ।

গ্রেফতার হওয়া দুজন বগুড়া পৌরসভার সূত্রাপুর এলাকার মফিজ পাগলার মোড়ের মো: নূর ইসলামের ছেলে। মামলা সূত্রে জানা গেছে গত বছরের ১৬ সেপ্টেম্বর শহরের রহমান নগরের মো: আফজাল হোসেন মুকুলের মেয়ে মোছা: মালিহা আকতার মৌ এর সাথে বেলাল হোসেন শুভর বিয়ে হয়। বিয়ের সময় আসামি শুভকে ৭ ভরি সোনার গহনা এবং ২ লক্ষ  ৮০ হাজার টাকা প্রদান করেন।

পরবর্তীতে আসামি শুভ ও তার পরিবারের লোকজন ফ্লাট কেনার জন্য আরও ১২ লাখ টাকা দাবি করে। মালিহা আকতার মৌ এর পরিবারের পক্ষ থেকে ১২ লাখ টাকা দিতে  অস্বীকৃতি জানালে,  গত ৬ ফেব্রুয়ারি আসামিরা মৌ এর বাড়িতে গিয়ে আবারও টাকার জন্য চাপ দেয়। মৌ এর পরিবারের পক্ষ থেকে টাকা দিতে অস্বীকার করায় আসামিরা সেখানেই মৌকে মারপিট করে গুরুতর আহত করে এবং গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। পরে তাকে আহতবস্থায় মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে কিছুটা সুস্থ হয়ে মৌ বাদি হয়ে তার স্বামী বেলাল হোসেন শুভ ও ভাসুর দেলোয়ার হোসেনকে আসামি করে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ আদালতে মামলা করে। মামলার প্রেক্ষিতে বগুড়া সদর থানা পুলিশ গতকাল রোববার বিকেলে শহরের মফিজপাগলার মোড়স্থ বাড়ি থেকে আসামি দুই ভাইকে গ্রেফতার করে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান, শুভ ও দেলোয়ারের বিরুদ্ধে মামলা থাকায় গতকাল দুজন কে গ্রেফতার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট