1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

শিবগঞ্জের জামুরহাটে নানার বাড়িতে শিশু মুহিতের রহস্যজনক মৃত্যু, লাশ পাওয়া গেল ভাসমান অবস্থায় পুকুরে! 

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট গ্রামে রবিবার (৩১আগস্ট) বিকেলে পুকুরে ভাসমান অবস্থায় সাত বছর বয়সী শিশু আব্দুল্লাহ আল মুহিতের মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশু আব্দুল্লাহ আল মুহিত (৭) গাবতলী উপজেলার জাইগুলি গ্রামের মুকুল পাইকারের ছেলে। দুই বছর আগে তার বাবা-মায়ের বিচ্ছেদের পর সে মায়ের সঙ্গে শিবগঞ্জের জামুরহাটে নানার বাড়িতে থাকতো। তার মা মাহফুজা আক্তার প্রবাসে থাকায় শিশুটি নানার তত্ত্বাবধানে ছিল।

রবিবার বিকেলে আব্দুল্লাহ বাড়ির বাহিরে খেলতে বের হয়। বাড়িতে ফিরে না আসায় তার নানা মোস্তফা সরকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান,খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোমবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট