1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিরব নামের ফুসকা বিক্রেতা নিহত!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

আজ ২রা সেপ্টেম্বর( মঙ্গলবার) সকাল ১০টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের পাশে নিরব (৩০) নামের এক ফুচকা বিক্রেতার মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত নিরব সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আলীরহাট এলাকার বাসিন্দা আজিজের ছেলে। নিহত নিরব কলেজ এলাকায় ফুচকা বিক্রি করতেন। দুর্ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা যায় যে, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী  আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেন কলেজের মূল ফটক থেকে কিছুটা পূর্বে লাইনের ওপর দিয়ে যাওয়ার সময় নিরবের সাথে ধাক্কা লাগে, এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী এক যুবকের নিকট থেকে জানা যায়, নিরব দোকানের কিছু মালামাল নেওয়ার জন্য রাস্তার এপার থেকে ওপারে যায়, সে ফিরে আসার সময় রেললাইন ঘেঁষে প্রসাব করতে বসে কিন্তু তার কানে হেডফোন থাকায় লাইনে ট্রেন আসার শব্দ সে শুনতে পায়নি যার ফলে সে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে মৃত্যুবরণ করেন।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল বলেন, ট্রেন দুর্ঘটনায় একজন ফুচকা বিক্রেতার মৃত্যু হয়েছে, মৃত যুবকের নাম নিরব। ময়নাতদন্তের জন্য  মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট