1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ার গাবতলীতে শিক্ষার্থীকে অপহরণ মামলায় মাদ্রাসার পরিচালক গ্রেফতার!

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

 

আমিনুল আকন্দ, গাবতলী, বগুড়া :

নিজের পরিচালিত মাদ্রাসার অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বিভিন্নভাবে প্রস্তাব দিয়ে ব্যার্থ হয়ে অপহরণ,  বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক করায় ইসলামী বক্তা জহুরুল ইসলাম সাঈদি (৪১) কে বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেফতার করেছে গাবতলী মডেল থানার পুলিশ। পরদিন শুক্রবার (০৫ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 গ্রেফতারকৃত জহুরুল ইসলাম, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার বেড়াগাড়ি গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা, থানায় এজাহারে বলেছন, তার মেয়ে বগুড়া ঠনঠনিয়া নামকস্থানে আল ওহি ন্যাশনাল মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়ালেখা করে। ওই মাদরাসার পরিচালক জহুরুল ইসলাম বিভিন্ন সময় মেয়েকে উত্যাক্ত ও বিয়ের প্রলোভন দিত।

 আগষ্ট মাসের ৩০ তারিখে উক্ত  শিক্ষার্থী তার নানার বাড়ী গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ভাঙ্গীরপাড়া বেড়াতে আসে, ওইদিন বিকেল ৩ টায় ফিরে যাওয়ার সময় নিখোঁজ হয়। এ সংক্রান্ত   থানায় একটি  জিডি করে ওই শিক্ষার্থীর মা। পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার জেলার সাবগ্রাম এলাকা হতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে।

১ সেপ্টেম্বর থানায় মামলা হওয়ার ৪ দিন পর, বৃহস্পতিবার দিবাগত রাতে আল ওহি ন্যাশনাল মাদ্রাসার পরিচালক জহুরুল ইসলাম সাঈদিকে শাজাহানপুর এলাকায় তার বাড়ি থেকে গ্রেফতার করে মামলার তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর আলম। সে একজন ইসলামী বক্তা বলে জানাগেছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক বলেন, নিজ মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ করে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক করার অপরাধে, জহুরুল ইসলাম সাঈদির বিরুদ্ধে থানায় নারী ও শিশু  নির্যাতন আইনে মামলা হয়েছে।  তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট