1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় ৪২ কোটি টাকার কোবরা সাপের বিষসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ! 

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

 

এস আই সুমন, স্টাফ রিপোর্টার:

বগুড়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৪২ (বিয়াল্লিশ কোটি) টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারসহ চোরাচালান চক্রের ২ জন আসামী গ্রেফতার।

আজ শুক্রবার বিকালে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে ডিবি, বগুড়া ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, বগুড়া শহরের ঠনঠনিয়া, মন্ডল পাড়ার জনৈক এস.এম.এ ফেরদৌস (৭৪) পিতা মৃত আঃ মজিদ অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে নিয়ে আসা মহা মূল্যবান সাপের বিষ (কোবরা) নিজ হেফাজতে রাখিয়া তাহা বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে শহরের ঠনঠনিয়া, মন্ডলপাড়া, শহীদ নগরস্থ জনৈক আঃ রউফের বসতবাড়ীর দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামী এস.এম.এ ফেরদৌস (৭৪), পিতা মৃত আঃ মজিদ, সাং ঠনঠনিয়া (মন্ডল পাড়া) ও মোঃ রমজান আলী (৫৫), পিতা মৃত আজিমুদ্দিন প্রাঃ, সাং গোহাইল সূত্রাপুর, উভয় থানা ও জেলা-বগুড়াদ্বয়কে আটক করা হয়। আটককৃত আসামীদের হেফাজত থেকে ১টি বড় কাগজের কার্টুনের মধ্যে ৫টি কাচের পাত্রের মধ্যে রাখা অবৈধ সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি জারে ইংরেজিতে RED DRAGON COMPANY, MADE IN FRANCE লেখা আছে। যাহার আর্ন্তজাতিক বাজার মূল্য আনুমানিক ৪২ (বিয়াল্লিশ কোটি) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় জানায় যে, তাহারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ আমদানি নিষিদ্ধ মহা মূল্যবান সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে বিক্রয় করে আসিতেছিলো।

উল্লেখ্য যে, ধৃত আসামী এস.এম.এ ফেরদৌস এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১টি সিআর মামলা বিচারাধীন আছে।

ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট