1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ার শিবগঞ্জে প্রগতি সংস্থার আয়োজনে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক  শিক্ষার্থী  সমাবেশ 

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

 

এস আই সুমন, স্টাফ রিপোর্টার,বগুড়াঃ

বগুড়া শিবগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থার আয়োজনে  বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২ টায় সিহালি উচ্চ বিদ্যালয়ে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান।  প্রগতি কল্যাণ সংস্থার সদস্য প্রভাষক মাহফুজুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, পিরব ইউনিয়নের  প্যানেল চেয়ারম্যান ইনছান আলী, অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উথলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সিহালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, প্রগতি কল্যাণ সংস্থার সদস্য মোহাম্মদ আলী,  রবিউল ইসলাম,  , মিজানুর রহমান, সাংবাদিক আব্দুর রহিম প্রমূখ। সমাবেশ প্রধান অতিথি  জিয়াউর রহমান বলেন বলেন বাল্যবিবাহ, যৌন হয়রানি, আত্মহত্যা  এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব ব্যাধি প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদের পারবারিক ও সামাজিক মূল্যবোধ বিষয়ে শিক্ষা দিতে হবে।

প্রধান আলোচক শাহীনুজ্জামান  বলেন,খোঁজ নিলে দেখা যাবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীই হতাশা, মানসিক অশান্তি ও মানসিক অস্থিরতায় ভুগছে। তথ্যপ্রযুক্তির অপব্যবহারসহ সংগত নানা কারণে পূর্বের তুলনায় সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মধ্যে এ অবস্থা যেন অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। প্রেমে ব্যর্থতাসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের মধ্যে এ ধরণের প্রবণতা বেড়েই চলেছে। এটি প্রতিরোধে শিক্ষক,  অভিভাবক সবাই এগিয়ে এসে সামজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অন্যান্য

বক্তরা বলেন, ছাত্র-ছাত্রীদের সড়কে চলাচলের সময় অবশ্যই ট্রাফিক আইন মানতে হবে। প্রত্যেকটি স্কুল-কলেজের শিক্ষার্থীকে ট্রাফিক আইন সম্পর্কে জানতে হবে। নিজের জীবন রক্ষা করতে নিজেকেই সচেতন হতে হবে। সবাইকে নিয়ম মেনে পথ চলতে হবে। যত্রতত্র সড়ক পার হওয়া যাবে না। জেব্রা ক্রসিং ব্যবহার করে সড়ক পার হতে হবে। এলোমেলো রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকি থাকে। সমাবেশ শেষে  বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট