1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

ধুনটে বিয়ের প্রতিশ্রুতিতে জর্ডান ফেরত এক নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার!

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৯ বার পড়া হয়েছে

ধনুট (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার ধুনটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিদেশ থেকে ফেরত এনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ফজলুল হক (২৬) নামে এক যুবককে  গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ফজলুল হক উপজেলার বড়চাপড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের এক নারী (৩৩) জীবিকার তাগিদে ২০২২ সালে জর্ডান যান। সেখানে অবস্থানকালে মুঠোফোনে ফজলুল হকের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেয় ফজলুল হক। এরপর ফজলুল হকের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ১ আগস্ট প্রেমিকা জর্ডান থেকে দেশে ফিরেন। এ অবস্থায় বিয়ের কথা বলে ফজলুল হক প্রবাস ফেরত প্রেমিকার সঙ্গে বিভিন্ন স্থানে একাধিকবার শারীরিক সম্পর্ক করে।

তারই ধারাবাহিকতায় ফজলুল হক সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রেমিকাকে নান্দিয়ারপাড়া গ্রামে তার চাচাতো বোনের বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফজলুল হক। এ সময় ফজলুলকে বিয়ের জন্য চাপ দেয় প্রেমিকা। কিন্তু ফজলুল বিয়েতে রাজি না হয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় প্রেমিক ফজলুলকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী ওই প্রেমিকা বাদী হয়ে প্রেমিক ফজলুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, বিদেশ ফেরত এক নারীর ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি ফজলুল হককে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট