1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

শাজাহানপুরের চোপিনগর ইউপি নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আ.ন.ম ইয়াহিয়া

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে চোপিনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিহিগ্রাম এ.ডি.ইউ সেন্ট্রাল ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম ইয়াহিয়ার নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার(১৯ সেপ্টেম্বর)  বিকেল ৪টায় বিহিগ্রাম এ.ডি.ইউ সেন্ট্রাল ফাযিল মাদ্রাসার মিলনায়তনে কর্মী সমাবেশে জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহিল বাকী আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, চোপিনগর ইউনিয়ন আমীর ডাঃ সালেকুর রহমানসহ উপজেলা কর্মপরিষদ সদস্য, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া গত ২৫ আগস্ট উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন আড়িয়া ইউনিয়নে উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, মাঝিড়া ইউনিয়নে মাওলানা আব্দুস সালাম, খরনা ইউনিয়নে আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, গোহাইল ইউনিয়নে মাওলানা শহিদুল ইসলাম, আশেকপুর ইউনিয়নে মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাদলা ইউনিয়নে অধ্যাপক গাজীউর রহমান, খোট্রাপাড়া ইউনিয়নে অধ্যাপক শাইদুল ইসলাম, আমরুল ইউনিয়নে আশরাফুল মান্নান সামাউন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট