1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,

স্টাফ রিপোর্টার  :

দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন, বগুড়ার উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৪ এর বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮:৩০ ঘটিকায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সর্বমোট ৬৩৭ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

ফাউন্ডেশনের মহাপরিচালক জোবায়ের আহমেদ এর সভাপতিত্বে পরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব এর সঞ্চালনায় প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রধান আলোচক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান অতিথি ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ ডা. রেজওয়ানুল হক, বিশেষ আলোচক মু. রিয়াজুল ইসলাম, বিশেষ অতিথি ব্রিলিয়্যান্টস্ এসোসিয়েশনের মহাপরিচালক সাইয়্যেদ কুতুব সাব্বির।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক মহাপরিচালক আল আমিন, রাসেল হোসাইন, ফিরোজ আহমেদ, সাবেক পরিচালক প্রভাষক আতাউর রহমান সহ অতিথিবৃন্দ।

প্রধান আলোচক ড. মাহফুজুর রহমান আখন্দ বলেন, “শিক্ষার্থীদের ভালো ছাত্র হওয়ার পাশাপাশি উন্নত নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আর একাজটাই করছে দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন বগুড়া”

প্রধান অতিথি ডা. রেজওয়ানুল হক অবিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সন্তানদের সর্বোচ্চ টেককেয়ারের মাধ্যমে বর্তমান সময়ের আধুনিক যুগের চ্যালেঞ্জ মুকাবিলা করে ভালো মানুষে পরিনত করতে সর্বদা অবিভাবকদের সচেতন থাকতে হবে।”

বিশেষ আলোচক মু. রিয়াজুল ইসলাম বলেন, “পৃথিবীতে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন হযরত মোহাম্মদ সা.। তার জীবন চরিত্র অনুসরনের মাধ্যমে আমাদেরকেও ভালো মানুষ হওয়া এবং এই দিশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”

সর্বশেষ ফাউন্ডেশনের মহাপরিচালক জোবায়ের আহমেদের সমাপনী বক্তব্য ও শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত করা হয়। সেই সাথে আগামীকাল ২০ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু সেই ঘোষণা দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট