1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিকা ও সাধারণ সম্পাদক এম,এ রাশেদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টারঃ               “আমরা নিরপেক্ষ নই, সত্যের পক্ষে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যের দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন টিক্কা সভাপতি, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি এম.এ রাশেদ কে সাধারণ সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সুমন হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠনের আগে আহ্বায়ক কমিটির সদস্যদের ব্যক্তিগত তথ্য ও কার্যক্রম পর্যালোচনা করেন  সাংবাদিক কারিমুল হাসান লিখন। গঠনের ৩০ কার্যদিবস পর তিনি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন এবং ক্লাবের দাপ্তরিক পত্রে স্বাক্ষরের মাধ্যমে একমাস আগে গঠিত আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।

‎নতুন কমিটির অন্য পদাধিকারীরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: জাফিউল ইসলাম বাবু (আলোকিত বাংলাদেশ) সহ-সভাপতি: রাকিবুল ইসলাম (নয়াদিগন্ত), আনোয়ার হোসেন (এনপিবি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আকতারুল আলম তিনু (চিফ টিভি) যুগ্ম সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান (নিউজ এবিটিভি ডট কম), হাবিব হাসান মোহন (মানবজমিন) সহ সাংগঠনিক সম্পাদক: আব্দুল মোমিন (চ্যানেল টেন) দপ্তর সম্পাদক: নিয়ামুল ইসলাম (ঢাকা প্রতিদিন) প্রচার ও প্রকাশনা সম্পাদক: মুঞ্জুরুল ইসলাম (স্বাধীন ভোর) কার্যনির্বাহী সদস্য: এস.এম. আরিফুল আমিন (প্রতিদিনের বাংলাদেশ), সোহেল রানা (কলম সৈনিক), নিত্যানন্দ শীল (আলোকিত ভোর), শামীম আহমেদ সুজন (মাতৃজগত) ও মাসুদ রানা (ডেইলি বগুড়া)

নবগঠিত কমিটি উপজেলার গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট