1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

পলাশবাড়ীতে প্রতারণা ও আর্থিক জালিয়াতির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

 

এস আই হাবিব, পলাশবাড়ী :

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রতারণা ও আর্থিক জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার গৃধারীপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগি ব্যবসায়ী মোঃ গোলাম আজম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টায় পৌর শহরের চৌমাথায় খবরবাড়ী টুয়েন্টিফোর ডটকম পত্রিকা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে তিনি এ অভিযোগ উত্থাপন করেন।

লিখিত বক্তব্যে গোলাম আজম জানান, পলাশবাড়ী থানাধীন ৪নং বরিশাল ইউনিয়নের খাসার বাজার এলাকার জনাব আলী ও তার স্ত্রী মাজেদা বেগমের মালিকানাধীন জমি তিনি ৭ লাখ টাকা জামানত এবং মাসিক ৮ হাজার টাকা ভাড়ার শর্তে ১০ বছরের জন্য লিজ নিয়ে সেখানে “সজীব বেকারী” প্রতিষ্ঠা করেন।

পরে পারিবারিক কারণে বেকারিটি বিক্রির সিদ্ধান্ত নিলে জমির মালিক জনাব আলী নিজেই ক্রেতা হিসেবে আগ্রহ প্রকাশ করেন। আলোচনার ভিত্তিতে ১৪ লাখ ১ হাজার ৪৮৮ টাকায় চুক্তি সম্পাদিত হয়। এর মধ্যে ৩ লাখ টাকা নগদ প্রদান করা হলেও অবশিষ্ট টাকা ২০২৩ সালের ৩০ অক্টোবরের মধ্যে পরিশোধের অঙ্গীকার করে একটি চেক প্রদান করা হয়।

তবে নির্ধারিত সময়ে চেকটি ব্যাংকে উপস্থাপন করলে পর্যাপ্ত তহবিলের অভাবে তা অনাদায়ী থেকে যায়। এ ঘটনায় ২০২৪ সালের ২৯ জানুয়ারি আইনগত নোটিশ দেওয়া হলেও জনাব আলী কোনো সাড়া দেননি। ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১–এর ১৩৮ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় গোলাম আজম ২০২৪ সালের ১০ মার্চ পলাশবাড়ী আমলী আদালতে সিআর মামলা (নং-৭৯/২০২৪) দায়ের করেন।

সংবাদ সম্মেলনে তিনি  আরোও অভিযোগ করেন, মামলা চলমান থাকা অবস্থায় আসামী জনাব আলী এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি মামলা তুলে নিতে তাকে নানাভাবে চাপ সৃষ্টি করছে এবং হত্যার হুমকিও  দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট