1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ার কাহালুতে সড়কে ডাকাতির প্রস্তুতি- কালে অস্ত্রসহ ৫ ডাকাত আটক! 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

কাহালু (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার কাহালুতে বারমাইল -চৌমুহনী সড়কে ডাকাতির প্রস্তুতি-কালে ৫জন ডাকাত কে অস্ত্রসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনসাধারণ।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত ১০টায় কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কুর্ণিপাড়া বাজারের পূর্বদিকে বারমাইল- চৌমুহনী সড়কে।

উপস্থিত স্থানীয় জনসাধারণ  জানান, অপরিচিত বেশ কয়েকজন মানুষ রাতে সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করছিল। একপর্যায়ে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয় এলাকাবাসীর, পরে স্থানীয় জনসাধারণ  জোট বেঁধে তাদের আটক করতে গেলে তারা পালানোর চেষ্টা করে এবং এর ভিতর কেউ কেউ অস্ত্র বের করে স্থানীয় জনসাধারণকে  হুমকি দেওয়ার চেষ্টা করে । অতঃপর তাদের চারদিক থেকে স্থানীয়  জনগণ ঘেরাও করে তাদের দেহ তল্লাশি করে একটি একটি পিস্তল বার্মিজ চাকু সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে।  এরপর তাদের গণধোলাই  দিয়ে কাহালু থানা পুলিশের নিকট সোপর্দ  করেন।

ডাকাতির প্রস্তুতি কালে আটককৃতরা হলো:বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের বিহার পশ্চিমপাড়া গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে স্বাধীন ইসলাম (৪২) সংসার দিঘী গ্রামের হযরত আলীর ছেলে রাকিবুল হাসান (১৮),একই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে  মনিরুজ্জামান (২৪) এবং বুড়িগঞ্জ ইউনিয়নের আলীগ্রামের বুলু মিয়ার ছেলে মোঃ জাকারিয়া (২০) ও একই গ্রামের শামসুদ্দিন এর ছেলে  মেজবাউল হাসান নাঈম (২২)। আটকৃতরা সবাই শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

আটককৃত ডাকাত দলের কাছ থেকে  ১ পিস্তল, ১ টি চাপাতি, একটি বার্মিজ চাকু, ২টি স্টিলের লাঠি, ২টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার জানান, আটককৃত পাঁচজন ডাকাতের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা  দায়ের হয়েছে এবং  আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট