1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি রফিকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি! 

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

 

 

স্টাফ  রিপোটার :

বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে কারাগারে নেয়ার সময় পালিয়ে যাওয়া জোড়া খুনসহ ডাকাতি মামলার আসামি রফিকুল ইসলাম রফিককে পুনরায় গ্রেফতার করে গতকাল মঙ্গলবার আদলতে সোপর্দ করা হয়েছে।

এদিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতে তাকে সোপর্দ করে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করা হয়। পরে ওই আদালতের বিচারক মো. মেহেদী হাসান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪টার দিকে অন্যান্য আসামিদের সাথে দুপচাঁচিয়া থানার জোড়া খুনের মামলার আসামি রফিকুল ইসলামকে কারাগারে প্রেরণের জন্য চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে নীচতলায় প্রিজনভ্যানে তোলার আগ মুহূর্তে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে হ্যান্ডকাপ খুলে সে পালিয়ে যায়।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহারের নেতৃতে ডিবি’র একটি টিম গত মঙ্গলবার রাত ৯ টার দিকে জেলার আদমদীঘি উপজেলার বাগচিপাড়া এলাকা থেকে রফিকুল ইসলামকে ফের গ্রেফতার করে। সে আদমদীঘি উপজেলার বশিকোড়া চকপাড়ার নছির আকন্দের ছেলে। উল্লেখ্য, ওই আসামি পালানোর ঘটনায় কর্তব্য অবহেলার কারণে ছয় কোর্ট পুলিশকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট