1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু!

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার  :

‎বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় জহুরা বেওয়া (৮০) নামে এক বৃদ্ধা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। তিনি উপজেলার বামুনিয়া মন্ডলপাড়ার মৃত আব্দুল জব্বারের স্ত্রী।

দুর্ঘটনাটি ঘটে বুধবার (২৪সেপ্টেম্বর) ভোরে উপজেলার আড়িয়া বাজার এলাকার বেলাল হোসেনের চায়ের দোকানের সামনে হাইওয়ে পাকা সড়কে।

স্থানীয়রা জানান, জীবিকার সন্ধানে প্রতিদিনের মতো থলে হাতে বের হয়েছিলেন জহুরা বেওয়া। ব্যস্ত মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ পেছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

জানা যায়, জহুরা বেওয়া দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছিলেন। স্বজন-পরিবারের আশ্রয় না পেয়ে বেঁচে ছিলেন ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর করে। সহানুভূতির আশায় প্রতিদিনই রাস্তায় বের হতেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ) বলেন, “বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।”

এই ঘটনা আবারও দেশের মহাসড়কে পথচারীদের নিরাপত্তা, বিশেষ করে প্রবীণ ও অসহায় মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট