1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত-১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

 

 

স্টাফ রিপোর্টার

বগুড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে  ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। আজ ২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দীঘলকান্দি মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নাম পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ  হাফিজুর রহমান।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অজ্ঞাত একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও কুন্দারহাট হাইওয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত হেলপারের পরিচয় এখনো পাওয়া যায়নি।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাক ও বাস দুটিই সরে যায়। তবে ঘটনাস্থলে পড়ে থাকা সামনের গ্লাস দেখে বাসটি পাভেল এক্সপ্রেস বলে শনাক্ত করা হয়। ওই সময় পিছন থেকে আসা একটি নোহা মাইক্রোবাসও পাভেল এক্সপ্রেস বাসে ধাক্কা দিলে সেটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় এক হেলপার মারা গেছেন। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট