1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় হত্যা মামলার আসামি সাবেক কাউন্সিলর   মিন্টু গ্রেপ্তারের সময় ছুরিকাহত!

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৯ বার পড়া হয়েছে

এস আই সুমন, স্টাফ রিপোর্টার:

হত্যা মামলার আসামি ও বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু (৪৩) গ্রেপ্তারের সময় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।  শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদর উপজেলার মানিকচক কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মিন্টুকে গ্রেপ্তার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ওই এলাকার রোহান চৌধুরী নামের এক কিশোরকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মিন্টু ছিলেন প্রধান আসামি। এর পর থেকেই মিন্টু এলাকায় থাকতে পারতেন না। রোহান হত্যা মামলায় জামিন পেলেও এলাকাবাসী তাঁর ওপর এতটাই বিক্ষুব্ধ ছিল যে মিন্টু এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতেন না। আজ মিন্টুকে এলাকাবাসী আটকের পর পিটিয়ে হত্যাচেষ্টা চালায়। এ সময় ওয়ার্ড যুবদল নেতা-কর্মীদের হস্তক্ষেপে পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে হাসপাতাল ভর্তি করে দেয়।

এবিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিন্টুকে ধরতে পুলিশ অভিযান চালায়। এসময় স্থানীয় লোকজন জড়ো হলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মিন্টুর ওপর হামলা চালায় এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পশ্চাৎদেশে, আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, মিন্টুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট