1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ার শাজাহানপুরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

‎মিজানুর রহমান মিলন ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়নের ডোমনপুকুর এলাকার এক হিন্দু যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

জানা গেছে, ধর্মান্তরের পূর্বে তার নাম ছিল শ্রী মদন কুমার। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। তিনি ডোমনপুকুর এলাকার শ্রী কালাচান-এর ছেলে।

ধর্মান্তরের বিষয়ে আব্দুল্লাহ বলেন, “আমি কারো প্ররোচনায় নয়, সম্পূর্ণ স্বজ্ঞানে ও স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। অনেক দিন ধরেই ইসলামের প্রতি আমার গভীর আকর্ষণ ছিল। বহু চিন্তা-ভাবনার পর আমি এই ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিই।”

‎মাঝিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় স্থানীয় একটি মসজিদে, যেখানে একজন ইমাম উপস্থিত ছিলেন এবং ধর্মীয় নিয়ম অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করেন।

এই ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তা ছড়িয়ে পড়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট