1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

শাজাহানপুরে অভিনব কায়দায় অটোরিকশা ও ইজিবাইক চুরি চক্রের ৬ জন আটক!

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  :

বগুড়ার শাজাহানপুরে  অভিনব কায়দায় অটোরিকশা ও ইজিবাইক চুরি এবং ছিনতাই চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে শাজাহানপুর ও শেরপুর থানা পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে। অভিযানে চুরি যাওয়া অটো ও ইজিবাইক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চক্রের সদস্যরা স্ত্রী, দুগ্ধপোষ্য শিশু ও শালিকাকে যাত্রী সাজিয়ে চালকদের আস্থা অর্জন করত এবং নির্জন স্থানে গিয়ে গাড়ি ছিনতাই করত। মামলার বাদী মোঃ মেহেদী হাসান আকন্দ জানান, ২৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে তার অটো মিশুকগাড়ী ছিনতাই করা হয়। পুলিশের তদন্তে ধৃত হয়েছেন মোঃ সুলতান, মোছাঃ মল্লিকা, মোঃ সুমন, মোঃ শহিদুল ইসলাম ওরফে সব্দুল, মোছাঃ সুমাইয়া বেগম এবং মোঃ মাসুদ রানা।

চক্রের শীর্ষ সদস্য মোঃ সুলতানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ২০টি মামলা বিচারাধীন রয়েছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)  শফিকুল ইসলাম বলেন,  গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে সকলের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট