1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

আদমদিঘীর ছাতিয়ানগ্রামে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত ১জন আহত!  

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার :

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামে রেলগেটে মোটরসাইকেল পার হওয়ার সময়

 ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তৌফিক হোসেন (১৯) ও মারুফ হোসেন (১৯) নামের দুই কিশোর নিহত হয়েছে। আকাশ (১৮) নামের অপর একজন কিশোর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক আদমদীঘি উপজেলার বামনীগ্রামের মৃত নয়ন হোসেনের ছেলে ও মারুফ হোসেন একই গ্রামের হেলাল হোসেনেরে ছেলে। আহত আকাশ ঐ গ্রামের আব্দুর রহিমের ছেলে।  সান্তাহার রেলওয়ে থানা পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় আদমদীঘির বামনী গ্রামের উল্লেখিত তিন বন্ধু একটি মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে ছাতিয়ানগ্রামে যায়। সেখানে কিছু সময় অতিবাহিত হওয়ার পর একই মোটরসাইকেলে তিন বন্ধু বাড়ি ফিরছিলেন, রাত ১২ টার দিকে তারা মোটরসাইকেলসহ ছাতিয়ানগ্রামে অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ তিন কিশোর বেশ দুরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তৌফিক ও মারুফ নিহত হয় এবং আকাশ হোসেন গুরুতর আহত হয়।

এ লাকাবাসী জানান, এই রেলগেটে মাত্র একজন গেটম্যান থাকার কারণে রেলগেট টি অরক্ষিত । গেটম্যান হুমায়ন কবির জানান, সরকারি ভাবে তার ডিউটি প্রতিদিন সকাল ৬ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সন্ধ্যা ৬টার পর সে বাসায় চলে যাবার পর রেলগেটটি অরক্ষিত থাকে।

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব জানান. আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট