1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

দুপচাঁচিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত! 

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

 

 দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি:

 বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দুপচাঁচিয়ায় শিক্ষক দিবস উদযাপন কমিটি আয়োজনে র‍্যালি , আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে ৫ অক্টোবর রোববার সকালে এক র‍্যালি বের হয়। র‍্যালি শেষে মডেল মসজিদের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খান।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুস সালাম,সহকারী অধ্যাপক খলিলুর রহমান ,অধ্যক্ষ ইউসুফ আলী, প্রভাষক আরিফুল ইসলাম,সহকারী শিক্ষা অফিসার সাজেদুল ইসলাম,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, প্রধান শিক্ষক বেলাল হোসেন, প্রধান শিক্ষক গোলাম রব্বানী, সহকারী শিক্ষক সুদেব কুন্ডু প্রমুখ। আলোচনা সভা শেষে ৬ টি স্তরে  ৬ জন গুণী শিক্ষক ইবতেদায়ী পর্যায়ে প্রধান শিক্ষক তৌহিদুর রহমান ,প্রাথমিক পর্যায়ে প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী ,দাখিল পর্যায়ে সহকারী শিক্ষক আব্দুল মজিদ ,মাধ্যমিক  পর্যায়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  আনিছুল ইসলাম ,আলিম- ফাজিল পর্যায়ে সহকারী অধ্যাপক আব্দুস সালাম  ও কলেজ পর্যায়ে সরকারী অধ্যাপক জহুরুল ইসলাম কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।সভায় উপজেলার সকল কলেজ , হাইস্কুল,মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট