1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

শাজাহানপুর রিপোর্টার্স সোসাইটি’র  সভাপতি এস এ সবুজ, সম্পাদক গোলাম আজম!

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৪০ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,

স্টাফ রিপোর্টার  :

বগুড়ার শাজাহানপুরে স্থানীয় সাংবাদিকদের সংগঠন ‘শাজাহানপুর রিপোর্টার্স সোসাইটি’ এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় মাঝিড়া ইসলামী ব্যাংক সংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সংগঠনটির উদ্বোধন ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সভায় সংগঠনের ২৩ জন সদস্যের সর্বসম্মতিতে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সংবাদ বুলেটিনের সহ-সম্পাদক ও নিউজ জি অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি এস এ সবুজ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রাম ও দৈনিক সাতমাথা পত্রিকার উপজেলা প্রতিনিধি গোলাম আজম।

এ ছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাইন উদ্দীন (সাপ্তাহিক গণরায়), যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম (দৈনিক মানবকণ্ঠ), অফিস সম্পাদক তৌফিক এলাহী (দৈনিক দেশের কণ্ঠ), অর্থ সম্পাদক মহিউস সাইয়েদ পাশা (আলোকিত দর্পণ), ক্রীড়া সম্পাদক ওরাসাতুল মোস্তফা সোহাগ (প্রজন্ম নিউজ) ও প্রচার সম্পাদক আল ইমরান (প্রত্যাশা প্রতিদিন)।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে আব্দুর রহিম (দৈনিক বায়েজিদ), আব্দুল্লাহ আল মামুন (ঢাকা ভয়েস), তাইবুর রহমান (দেশ বুলেটিন) নির্বাচিত হয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সোনার দেশ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মোকলেছুর রহমান মুকুল এবং শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান।

উদ্বোধনী সভায় বক্তারা বলেন, “শাজাহানপুর রিপোর্টার্স সোসাইটি স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কর্মকাণ্ড এবং পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করবে। এ সংগঠন হবে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আলোকবর্তিকা।”

নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় রেখে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট