1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

কাহালুর দূর্গাপুরে ফজলে রাব্বী তোহার গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

 

এস এম সালমান হৃদয়, বগুড়া:

বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর বাজারে রাষ্টকাঠামো মেরামত ও তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফজলে রাব্বী তোহা।

মঙ্গলবার দুপুরে দূর্গাপুর বাজারে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের জনগণ আজ পরিবর্তন চায়। বিএনপির ৩১ দফাই সেই পরিবর্তনের রূপরেখা। তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক নূরে তালহা, নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মমিন উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালাম ও সদস্য মঞ্জুরুল ইসলাম গোলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক আকাশ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, কাহালু পৌর যুবদলের রবিউল ইসলামসহ আরও অনেকে।

গণসংযোগ শেষে আলহাজ্ব মাওলানা ফজলে রাব্বী তোহা স্থানীয় ব্যবসায়ী ও বাজারের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট