1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে পি’স্তল সহ ১৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার -১ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তথ্য গোপনের অভিযোগে জামায়াত প্রার্থী শাহাদাতুজ্জামানের প্রার্থীতা বাতিলের আবেদন! গোবিন্দগঞ্জে শামীম কায়সার লিংকনের পক্ষে অবসরপ্রাপ্ত সৈনিক ও বিএনপি নেতাদের গণসংযোগ! গোবিন্দগঞ্জে তারেক রহমানকে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা: রাজপথে জনস্রোত! গাইবান্ধা-৪ আসনে ফুলবাড়ি ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বিশাল গণসংযোগ! বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রী গ্রেফতার! ‎গোবিন্দগঞ্জের কাটাখালী নদীতে ব্রিজের অভাব: ১২ গ্রামের মানুষের! ধুনটে পূর্ব শত্রুতার জেরে কলাবাগান কর্তনের অভিযোগ! হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান গ্রেফতার : মধ্য রাতেই আদালতে প্রেরণ! জাল হলফনামা দাখিল করায় নাগরিক ঐক্যের সভাপতি মান্না ও জাতীয় পার্টির জিন্নাহ’র মনোনয়ন বাতিল ঘোষনা…

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ধুনট উপজেলা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

 

 বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় “জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে” চ্যাম্পিয়ন হয়েছে ধুনট উপজেলা দল। মঙ্গলবার (৭ অক্টোবর) শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ৫–৪ গোলে প্রতিপক্ষ দলকে হারিয়ে শিরোপা জয় করে ধুনট। নির্ধারিত সময়ে দুই দলই গোলশূন্য থাকায় শেষ পর্যন্ত টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়।

খেলা শেষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ, নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল, সিরাজগঞ্জ জেলা প্রশাসক নজরুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মাহফুজুল হক ও মমিনুর রশিদ শাইনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা।

চ্যাম্পিয়ন ধুনট উপজেলার গোলরক্ষক রকি ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনিই টুর্ণামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পান।

ফাইনাল ম্যাচটি ঘিরে সকাল থেকেই শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে উপচেপড়া দর্শকের সমাগম ঘটে। মাঠের চারপাশ, পাশের ভবন এবং উঁচু স্থানে হাজারো দর্শক খেলা উপভোগ করেন। এমনকি অনেকে গাছে উঠে খেলা দেখেন। একপর্যায়ে দর্শকের চাপে একটি ডাল ভেঙে পড়ে কয়েকজন দর্শক আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দর্শক, খেলোয়াড়, আয়োজক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে শেষ হয় বগুড়ার অন্যতম এই ক্রীড়া অনুষ্ঠান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট