1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলায় দুই জন গ্রেফতার!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪৩৯ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলায় জড়িত দুই অভিযুক্তকে রাজধানীর আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৫ অক্টোবর) বিকেলে আশুলিয়ার গোল্ডেন সিটি আবাসিক হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন গত সোমবার (৬ অক্টোবর) তারা আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন বাগেরহাট সদর উপজেলার গোপালকাঠি এলাকার মোহাম্মদ ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) এবং মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে আশিক (২৫)। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্নেহাশিস দাশ জানান, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি বিশেষ দল প্রযুক্তিগত সহায়তা ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, সাংবাদিক হায়াত উদ্দিনের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরেই পূর্বপরিকল্পিতভাবে তারা ওই সাংবাদিকের ওপর হামলা চালান।

হত্যার দিন শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে গিয়ে আসামিরা ধারালো চাপাতি, রামদা, ছুরি, রড ও হাতুড়ি দিয়ে হায়াত উদ্দিনকে মারাত্মকভাবে আঘাত করে। এতে তার মাথা, ঘাড়, পাঁজর, পেট ও পায়ে গুরুতর জখম হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন, নিহত হায়াত উদ্দিনের মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মো. ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়। ডিবি পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট