1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

গাইবান্ধার সাদুল্লাপুরে সাপের কা/মড়ে এনামুল নামের এক তরুণের অকাল মৃ/ত্যু!

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

 

এস আই হাবিব, পলাশবাড়ী :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে সাপের কা/মড়ে এনামুল হক (১৯) নামের এক তরুণের মৃ/ত্যু হয়েছে।

বুধবার  (৮ অক্টোবর) ভোররাত, (৭ অক্টোবর দিবাগত) আনুমানিক ৩ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মা/রা যায়।

নি/হত এনামুল হক উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের হাবিজার রহমানের পুত্র ও আজগর আলীর নাতি।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ৭ টার দিকে এনামুল মাছ ধরার (ঠুসি বসানোর) জন্য পার্শ্ববর্তী কৃষি মাঠে যান। এ সময় তাকে  সাপ দং/শন করে। বিষয়টি সে পরিবারের কাউকে না জানিয়ে চেপে রাখে ও রাত ১০ টার দিকে সে পরিবারের নিকট  বলে এবং বি/ষধর সাপ দংশ/ন করতে পারে সেই সন্দেহ  প্রথমে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।সেখানে  যাওয়ার পথে  ভোররাতে ৩টার দিকে এনামুল মৃ/ত্যুবরণ করেন।

মৃ/ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রিপোর্টার্স ক্লাব সাদুল্লাপুরের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ পত্রিকার সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি ও ইসলামপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জালাল উদ্দীন।

এনামুলের অকাল মৃ/ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।

তার জানাযার নামাজ বাদ আছর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট