1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

দুপচাঁচিয়ায় ভেলুরচকে বসতবাড়িতে দুধর্ষ চুরি  ল্যাপটপ-মোটরসাইকেল ও স্বর্ণালংকার লুট!

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

 

আবু রায়হান চৌধুরী

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া-তালোড়া সড়কের ভেলুরচক নামক স্থানে ইট ভাটার বিপরীত পাশে আশিকুর রহমান আশিকের বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আশিক তালোড়া বাজারের মৃত হাফিজার রহমানের ছেলে।

১১ অক্টোবর শনিবার ভোর ৩টা ৩০ মিনিট হতে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ চুরি ও লুটপাটের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আশিক জানান, তারা পূর্বে তালোড়া বাজারে বসবাস করলেও বেশ কিছুদিন হালো ভেলুরচক ইটভাটা এলাকায় বাড়ি নির্মাণ করে সেখানেই বসবাস করছেন। ঘটনার দিন রাতে গ্রীল কেটে চোরেরা বাসার ভিতরে প্রবেশ করে, আশিকের মা রেবেকা সুলতানা বাথরুম থেকে ঘরে ফেরার সময়  ওঁত পেতে থাকা চোরেরা ধারালো অস্ত্রের মুখে তাঁকে   জিম্মি করে। এসময় রেবেকা সুলতানা চিৎকার দিলে  তার ছেলে আশিক এগিয়ে আসে তাকেও চোরেরা অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট করে। পরিস্থিতি বেগতিক দেখে আশিক ও তার মা তাদেরকে মারপিট না করতে অনুরোধ করে।

এসময় চোরেরা ১টি ল্যাপটপ, ১টি এ্যাপাসি আরটিআর নীল রঙের মোটরসাইকেল, সিসি ক্যামেরার এনভিআর সহ বাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।  তবে টাকা ও স্বর্ণালংকারের সঠিক পরিমাণ তারা বলতে পারেনি। আশিক জানান ৬ থেকে ৮জন চোরের দল তাদের বাড়িতে প্রবেশ করে এসব মালামাল লুট করে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পরপরই একজন পুলিশ অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট