1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় চলন্ত বাসে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, চালক গ্রেপ্তার!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

বন্ধুর সঙ্গে ঘুরতে এসে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলো এক স্কুলছাত্রী। বগুড়ায় চলন্ত বাসে ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাসচালক সাকিব হাসানের (২৮) বিরুদ্ধে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আর কে ট্রাভেলস’ নামের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ২৭৩১) বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন ভুক্তভোগী ছাত্রী ও তার এক বন্ধু। কিন্তু শহরে প্রবেশের আগে চালক সাকিব ও আরও কয়েকজন শ্রমিক ওই ছেলেটিকে ভয়ভীতি দেখিয়ে বাস থেকে নামিয়ে দেয়। এরপর চলন্ত বাসেই একা থাকা ছাত্রীটিকে ধর্ষণ করে চালক।

পরে বিকেলে বাসটি ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবহনের অন্যান্য শ্রমিকরা বিষয়টি টের পান এবং মেয়েটিকে উদ্ধার করেন। তবে তখন কাউন্টারে থাকা শ্রমিকরা ঘটনাটি ধামাচাপা দিতে চালককে চড়-থাপ্পড় দিয়ে শান্ত করার চেষ্টা করে। পরবর্তীতে ভুক্তভোগীকে ভয় দেখিয়ে আরেকটি বাসে করে সিরাজগঞ্জে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর বগুড়া জেলা পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত সাকিব হাসানকে গ্রেপ্তার করে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা অভিযান শুরু করি। প্রধান অভিযুক্ত বাসচালক সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সহযোগীদেরও শনাক্তের কাজ চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট