1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

ভুল বিকাশ নম্বরে পাঠানো ৫০ হাজার টাকা উদ্ধার করে ফেরত দিলেন শাজাহানপুর থানা পুলিশ!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  :

ভুলবশত বিকাশের মাধ্যমে প্রেরিত ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জিডি মূলে উদ্ধার করে প্রকৃত প্রেরকের নিকট ফেরত দিয়েছেন বগুড়ার শাজাহানপুর থানার চৌকস এএসআই মোঃ আবু তাহের।

থানা সূত্রে জানা যায়, এক ব্যক্তি অসাবধানতাবশত ভুল বিকাশ নম্বরে উক্ত টাকা পাঠান। পরে তিনি শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি জানার পর এএসআই মোঃ আবু তাহের দ্রুত উদ্যোগ নিয়ে বিকাশ কর্তৃপক্ষের সহায়তায় টাকা উদ্ধারে সক্ষম হন।

যথাযথ যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত ৫০ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে প্রকৃত প্রেরকের হাতে তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশ সদস্য ও ভুক্তভোগী ব্যক্তি। টাকা ফেরত পেয়ে প্রেরক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এএসআই আবু তাহেরের সততা ও তৎপরতার কারণে আমি আমার পরিশ্রমের টাকা ফেরত পেয়েছি। পুলিশের প্রতি এখন আমার আস্থা আরও বেড়েছে।”

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, “এএসআই আবু তাহেরের এ কর্মকাণ্ড পুলিশ বাহিনীর মানবিক ও দায়িত্বশীল ভূমিকার দৃষ্টান্ত। এ ধরনের কাজ পুলিশ ও জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি করবে।”

স্থানীয়রা এএসআই মোঃ আবু তাহেরের সততা, পেশাদারিত্ব ও মানবিকতার প্রশংসা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট