1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

লাহিড়ীপাড়ায় মানবিক দৃষ্টান্ত: অসুস্থ খেলোয়াড়ের পাশে বিএনপি নেতৃবৃন্দ!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

এস এম সালমান হৃদয়, বগুড়া:

বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া গ্রামের ঐতিহ্যবাহী পাতা খেলোয়াড় হিসেবে পরিচিত জনৈক লোকমান হোসেন বর্তমানে শারীরিকভাবে অসুস্থ হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। একসময় গ্রামের প্রতিটি আড্ডা, উৎসব ও সামাজিক অনুষ্ঠানে পাতা খেলার মাধ্যমে গ্রামীণ ঐতিহ্যকে জীবন্ত করে তুলতেন তিনি। আজ সেই লোকমান হোসেন নিজের বাড়ির বিছানায় শুয়ে নিঃশব্দে লড়ছেন জীবন মৃত্যুর সঙ্গে। এই কঠিন সময়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদ।

১৫ অক্টোবর ২০২৫ রোজ বুধবার সকালে তার শারীরিক খোঁজখবর নিতে লাহিড়ীপাড়ার নিজ বাড়িতে যান ৩ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব সাঈদ জামান মাস্টারসহ ইউনিয়ন পরিষদের প্রতিনিধি দল। এ সময় অসুস্থ লোকমান হোসেনের পাশে থেকে চিকিৎসার পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন তারা। মানবিক এই উদ্যোগ এলাকাবাসীর হৃদয় ছুঁয়ে গেছে।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ইঞ্জিনিয়ার জুলফিকার আবু নাসের আপেল মাহমুদ — বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক বগুড়া জেলা বিএনপি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বগুড়া সদর উপজেলা বিএনপি, সাধারণ সম্পাদক লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপি এবং চেয়ারম্যান লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ। তিনি বলেন, “লোকমান হোসেন শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের গ্রামের ঐতিহ্যের বাহক। তার চিকিৎসায় আমরা সর্বাত্মক সহযোগিতা করবো এবং প্রয়োজনে আরও সহায়তা বাড়ানো হবে।”

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজের প্রতিটি অসুস্থ বা অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। লোকমান হোসেনের চিকিৎসায় যেন কোনো অভাব না হয়, সেজন্য ইউনিয়ন পরিষদ ও বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

এছাড়াও স্থানীয় যুবসমাজ ও সাধারণ গ্রামবাসীর পক্ষ থেকেও দোয়া ও সহায়তার প্রতিশ্রুতি আসে। এলাকাবাসীর মতে, তিনি ছিলেন গ্রামের আনন্দ-উৎসবের প্রাণভোমরা এবং পাতা খেলার ঐতিহ্যের অন্যতম রঙিন চরিত্র। আজ তার পাশে দাঁড়িয়ে ইউনিয়ন বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ যে মানবিক উদাহরণ সৃষ্টি করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

অসুস্থ লোকমান হোসেনের দ্রুত আরোগ্য কামনায় পরিবার, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে সবার কাছে আন্তরিক দোয়া চাওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট