1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়া নন্দীগ্রাম ভাটরার শশিনগর-পশ্চিমপাড়া রাস্তায় তিন যুগের ভোগান্তি শেষ করতে নিজ উদ্যোগে সংস্কারে নামলেন অধ্যক্ষ মিজান!

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

এস এম সালমান হৃদয়, বগুড়া:

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শশিনগর পশ্চিম পাড়া থেকে রুস্তমপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি গ্রামীণ রাস্তা দীর্ঘ প্রায় তিন যুগ ধরে সংস্কারের অভাবে মারাত্মকভাবে বেহাল হয়ে পড়েছে। রাস্তাটির অধিকাংশ অংশে কাদা, খাই ও জলাবদ্ধতা তৈরি হওয়ায় এটি এখন একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এই পথ দিয়ে প্রতিদিন চলাচলকারী প্রায় তিন হাজার গ্রামীণ বাসিন্দা এবং এলাকার একটি উচ্চ বিদ্যালয় ও দুইটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন।

স্থানীয়দের অভিযোগ, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্যরা—ড. জিয়াউল হক মোল্লা, মোস্তফা আলী মুকুল, মোশারফ হোসেন ও রেজাউল করিম তানসেন—প্রত্যেকেই নির্বাচনের আগে এই সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু নির্বাচনের পর কেউই আর এর খোঁজ রাখেননি।

এই দীর্ঘদিনের ভোগান্তি দেখে আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মিজান মানবিক উদ্যোগ নেন। তিনি বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ভাটরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি অধ্যক্ষ ইসলামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের দায়িত্বে রয়েছেন।

অধ্যক্ষ মিজান জানান, এলাকাবাসীর কষ্ট লাঘবের লক্ষ্যে তিনি নিজ উদ্যোগে রাস্তাটি ইট-খোয়া ও মাটি ফেলে সাময়িকভাবে সংস্কার করেছেন, যাতে মানুষ অন্তত কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারে। তিনি আরও জানান, অতীতে তিনি রাস্তাটি পাকা করার জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছিলেন এবং রোড সেকশনও করিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে নতুন সংসদ সদস্যরা সেটি বাতিল করে অন্য স্থানে স্থানান্তর করেন।

এলাকাবাসী বলেন, অধ্যক্ষ মিজানের মতো মানুষই প্রকৃত জনপ্রতিনিধি হওয়ার যোগ্য। যদি দল তাকে মনোনয়ন দেয়, তবে তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন।

অধ্যক্ষ মিজান বলেন, “আমি এই এলাকার সন্তান। মানুষের কষ্ট আমার কষ্ট। তাই নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তাটি সংস্কারের চেষ্টা করেছি। ভবিষ্যতে সরকার যেন দ্রুত এই রাস্তাটির পাকা সংস্কারের উদ্যোগ নেয়, সেই আহ্বান জানাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট