1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়া গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন!

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

গাবতলী(বগুড়া) প্রতিনিধি:

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান বলেছেন রাজনৈতির পাশাপাশি সেচ্ছাসেবী  সংগঠনের কাজ করতে হবে। সেই লক্ষে তিনি ২৬বছর পূর্বে জিয়াউর রহমান ফাউন্ডেশনে নামে একটি সেচ্ছাসেবী সংগঠন শুরু করেন। এর ধারাবাহিকতায় এলাকার সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে। তিনি আরও বলেন আগামীতে দল ক্ষমতায় আসলে সারা বাংলাদেশের মানুষের জন্য উন্নত স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হবে।   বগুড়া গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল শনিবার দিনব্যাপী শহীদ জিয়া কলেজ মাঠে ফ্রি চিকিৎসা ও স্বাস্থ্য সেবা ক্যাম্পে ভার্চুয়েলী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা: জোবাইদা রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মো: লুৎফর  রহমানের সঞ্চলনায়  আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাখেন,

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এম পি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা: শাহ মো: শাহজাহান আলী, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, কাডিওলজি ডা: মনোয়ারুল কাদের বিটু,ডা: নাহীদ মুরাদ, আমরা জিয়া পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমন প্রমূখ। এসময় বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনে দিনব্যাপী ফ্রি চিকিৎসায়  প্রায় ৮০ জন ডাক্তার বিভিন্ন রোগের চিকিৎসা দিয়েছেন। এতে প্রায় ৭হাজার রোগীকে চিকিৎসা ও বিন্যামূল্যে ঔষধ দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট