1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

গাইবান্ধার সাদুল্ল্যাপুরে  ৭০ বছরের বৃদ্ধাকে হাত-মুখ বেঁধে ধর্ষণের অভিযোগে এলাকায় ক্ষোভ!

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 

 এস আই হাবিব, গাইবান্ধা:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে ৭০ বছরের এক বৃদ্ধা নারীকে হাত-মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে আলীনগর গ্রামের নির্জন হলুদের জমিতে এ ন্যক্কা**রজনক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধা সাত সন্তানের জননী। তিনি প্রতিদিনের মতো দুপুরে গরু-ছাগল চরাতে মাঠে গিয়েছিলেন। এ সময় একই গ্রামের  আকবর আলীর পুত্র আইয়ুব আলী  (৫০)এক লম্পট ব্যক্তি সুযোগ বুঝে তার হাত-মুখ বেঁধে পাশের ফাঁকা জমিতে নিয়ে জোরপূর্বক ধ**র্ষণ করে পালিয়ে যায়।

পরবর্তীতে এলাকাবাসী বৃদ্ধাকে র*-ক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থা আশ**ঙ্কাজনক হওয়ায় পরে কর্তব্যরত  চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি আইয়ুব আলী  পলাতক রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। তারা দ্রুত দোষীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার বলেন, “ঘটনার বিষয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার বলেন দোষীকে গ্রেফ**তারের চেষ্টা চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে গাইবান্ধা জেলার এডিশনাল এস পি।

এদিকে মানবাধিকার কর্মী ও স্থানীয় সমাজকর্মীরা বলেন, “একজন বয়োবৃদ্ধা নারীও আজ নিরাপদ নয়—এটি সমাজের নৈতিক অবক্ষয়ের চরম দৃষ্টান্ত। অপরাধীর সর্বোচ্চ শা**স্তি নিশ্চিত করতে হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট