1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

দুপচাঁচিয়ার তালোড়ায় বিএনপি নেতা মুহিত এর লিফলেট বিতরণ!

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

 

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলা বিএনপি’র সহসভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি (হাই কমান্ড হতে সবুজ সংকেত প্রাপ্ত) আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আব্দুল মুহিত তালুকদার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছেন। ১৯ অক্টোবর রোববার বিকালে তালোড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। পরে তালোড়া দলীয় কার্যালয়ে তালোড়া পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহিছুর রহমান কাজলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল মুহিত তালুকদার। এসময় তালোড়া পৌর বিএনপি’র সহসভাপতি লোকমান হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক এস এ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক অনিল কুমার রায়, তালোড়া পৌর ওলামা দলের আহবায়ক হাফেজ শাহজালাল, তালোড়া পৌর সভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, সাবেক ১নং প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর পূর্বে বিএনপি নেতা মুহিত তালোড়া বাজারের ব্যবসায়ী হেমচাঁদ পোদ্দার হিমুর বাড়িতে গিয়ে সম্প্রতি ডাকাতরা তাঁর বোনকে খুন করায় ও ডাকাতির ঘটনায় তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে তাঁদেরকে সমবেদনা জানান এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির জন্য প্রশাসনের প্রতি দাবী জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট