1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়া–৪ কাহালু–নন্দীগ্রাম আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মিজান ধানের শীষের পক্ষে দিনভর গণসংযোগ!

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

এস এম সালমান হৃদয়, বগুড়া

বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা ও ইসলামী আদর্শ স্কুল এন্ড কলেজ–এর অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মিজান রবিবার দিনভর ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন।

নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর আনজু তলা বাজার, দেওতা বাজারসহ বিভিন্ন স্থানে তিনি তারেক রহমান–এর উপস্থাপিত ৩১ দফা রাষ্ট্রসংস্কারের রূপরেখা সম্বলিত লিফলেট সাধারণ জনগণের হাতে তুলে দেন। একই সঙ্গে তিনি বিজরুল হাসপাতালের অসুস্থ রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।

অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মিজান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে রূপরেখা উপস্থাপন করেছেন, তা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। তিনি আরও বলেন, এ রূপরেখা শুধু একটি রাজনৈতিক দল নয়—বাংলাদেশের মানুষের মুক্তির পথ দেখাবে। তাই প্রত্যেক নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

উল্লেখ্য, মোয়াজ্জেম হোসেন মিজান ছাত্রজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারী আজিজুল হক কলেজ শাখার সহ-সভাপতি, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং ভাটরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ের কাজের মাধ্যমে তিনি এলাকাবাসীর কাছে একজন জনপ্রিয় নেতায় পরিণত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট