1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার!

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

 

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গ্রেফতারের খবর পাওয়া গেছে।

বগুড়া নামাজগড় এলাকায় মদিনাতুল মারকাজুল উলুম নূরানী কওমী হাফেজিয়া মাদ্রাসার এক  শিক্ষক কর্তৃক এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের পিতা মো. বাবু মিয়া শনিবার (১৮ অক্টোবর) বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযুক্ত শিক্ষক মো. মনির হোসেন, শিবগঞ্জ উপজেলার গাংনগড় এলাকার মোস্তাফিজার রহমান ও মনজু আরা বেগমের ছেলে। তিনি বগুড়ার নামাজগড় এলাকার মদিনাতুল মারকাজুল উলুম নূরানী কওমী হাফিজিয়া মাদ্রাসার সহকারী হেফজ বিভাগের  শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মাদ্রাসা পরিচালক মো. ফরিদ হোসেন জানান, “প্রায় এক মাস আগে মনির হোসেন মাদ্রাসাটিতে যোগদান করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর আমরা জানতে পারি, এর আগেও তিনি পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়ার বোয়ালিয়া হাফেজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে একই ধরনের ঘটনার অভিযোগে চাকরি হারিয়েছেন।”

ঘটনার পরপরই স্থানীয়দের অভিযোগ ও ভুক্তভোগীর পরিবারের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্ত শিক্ষক মনির হোসেনকে আটক করেছি। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট