1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ  জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু!

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

 

 এস আই হাবিব, পলাশবাড়ী:

গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেছেন,“জামায়াত ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করা হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরো বলেন,“দেশের অর্থনীতির চালিকাশক্তি হলো শ্রমিক সমাজ। তাদের শ্রম, ঘাম ও ত্যাগের বিনিময়ে জাতি এগিয়ে যাচ্ছে। অথচ তারা এখনো ন্যায্য মজুরি ও মর্যাদা থেকে বঞ্চিত। ক্ষমতায় গেলে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মপরিবেশ নিরাপদ করা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জামায়াত সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।”

রবিবার (২২ অক্টোবর ২০২৫) বিকেলে শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশটি অনুষ্ঠিত হয় পৌর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ও পৌর মেয়র প্রার্থী খায়রুল ইসলাম চাঁন মিয়া এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা সেক্রেটারি আবুল হাসান নয়া মিয়া, কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর এবং জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক।

এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জামায়াত নেতা আবু তালেব মাস্টার, শ্রমিক নেতা আব্দুল মাতিনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট