1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তথ্য গোপনের অভিযোগে জামায়াত প্রার্থী শাহাদাতুজ্জামানের প্রার্থীতা বাতিলের আবেদন! গোবিন্দগঞ্জে শামীম কায়সার লিংকনের পক্ষে অবসরপ্রাপ্ত সৈনিক ও বিএনপি নেতাদের গণসংযোগ! গোবিন্দগঞ্জে তারেক রহমানকে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা: রাজপথে জনস্রোত! গাইবান্ধা-৪ আসনে ফুলবাড়ি ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বিশাল গণসংযোগ! বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রী গ্রেফতার! ‎গোবিন্দগঞ্জের কাটাখালী নদীতে ব্রিজের অভাব: ১২ গ্রামের মানুষের! ধুনটে পূর্ব শত্রুতার জেরে কলাবাগান কর্তনের অভিযোগ! হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান গ্রেফতার : মধ্য রাতেই আদালতে প্রেরণ! জাল হলফনামা দাখিল করায় নাগরিক ঐক্যের সভাপতি মান্না ও জাতীয় পার্টির জিন্নাহ’র মনোনয়ন বাতিল ঘোষনা… গাইবান্ধায় গাছের নীচে চাঁপা পড়ে আপন ২ বোনের মৃ*ত্যু!

ময়মনসিংহে মৃত তরুণীকে মর্গের ভিতরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার!

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আত্মহত্যার পর রাখা ২০ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অভিযোগে আবু সাইদ (১৯) নামে এক ডোমের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে হালুয়াঘাট থানার এসআই জামাল বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে ২০ অক্টোবর বেলা ১২ টার দিকে হাসপাতালের লাশ কাটা ঘরে এই ধর্ষণের ঘটনা ঘটে।

ডোম আবু সাঈদ জেলার হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীন ছেলে। সে হালুয়াঘাট থানার মরদেহ আনা নেওয়ার কাজ করতেন।

মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম। তিনি বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত আসামি আবু সাইদকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, ‘গত রোববার জেলার হালুয়াঘাট উপজেলায় রাত আনুমানিক রাত ৯ টার দিকে ২০ বছর বয়সী এক তরুণী ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করে। পরে রাতে হালুয়াঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজাতে রাখে। পরদিন সকাল ১১ টায় ডোম আবু সাইদ ও আরেকজন তরুণীর মরদেহ হাসপাতালের মর্গে নিয়ে আসে। আসার পর চাবি নিয়ে মর্গে মরদেহ রেখে চলে আবার চাবি দিয়ে চলে যায়।’

তিনি বলেন, ‘পরে আধাঘণ্টা পর আবারও আবু সাইদ ও তার সঙ্গী এসে চাবি নিয়ে মর্গে ডুকে ধর্ষণ করে সেখানে ঘুমিয়ে পড়েন। পরে মর্গের কর্তব্যরত ডোম এসে মর্গ অন্ধকার দেখতে পেরে লাইট জালায়। এ সময় আবু সাইদ ও তার সঙ্গীকে মর্গে ঘুমাতে দেখেন। মরদেহদেখে কর্তব্যরত ডুমের সন্দেহ হলে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে ময়নাতদন্ত করে ধর্ষণের বিষয়টি জানায়।’

তিনি আরও বলেন, ‘ডাক্তার ধর্ষণের বিষয়টি নিশ্চিত করলে হালুয়াঘাট থানায় খবর দেওয়া হয়। পরে হালুয়াঘাট থানা পুলিশ আবু সাইদ ও তার সঙ্গীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আবু সাইদ ধর্ষণের বিষয়টি স্বীকার করলে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেন।’

মামলার বাদী হালুয়াঘাট থানার এসআই জামাল বলেন, ‘আবু সাইদ জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে হালুয়াঘাট থানায় মরদেহ আনা নেওয়ার কাজ করতেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট