1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তথ্য গোপনের অভিযোগে জামায়াত প্রার্থী শাহাদাতুজ্জামানের প্রার্থীতা বাতিলের আবেদন! গোবিন্দগঞ্জে শামীম কায়সার লিংকনের পক্ষে অবসরপ্রাপ্ত সৈনিক ও বিএনপি নেতাদের গণসংযোগ! গোবিন্দগঞ্জে তারেক রহমানকে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা: রাজপথে জনস্রোত! গাইবান্ধা-৪ আসনে ফুলবাড়ি ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বিশাল গণসংযোগ! বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রী গ্রেফতার! ‎গোবিন্দগঞ্জের কাটাখালী নদীতে ব্রিজের অভাব: ১২ গ্রামের মানুষের! ধুনটে পূর্ব শত্রুতার জেরে কলাবাগান কর্তনের অভিযোগ! হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান গ্রেফতার : মধ্য রাতেই আদালতে প্রেরণ! জাল হলফনামা দাখিল করায় নাগরিক ঐক্যের সভাপতি মান্না ও জাতীয় পার্টির জিন্নাহ’র মনোনয়ন বাতিল ঘোষনা… গাইবান্ধায় গাছের নীচে চাঁপা পড়ে আপন ২ বোনের মৃ*ত্যু!

দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থানান্তর ইস্যুতে আদালতের তদন্ত কমিটির পরিদর্শন!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

 

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থানান্তর বিষয়টি নিয়ে আদালতের নির্দেশে গঠিত তদন্ত কমিটির পরিদর্শন করেছে।

জানা যায়,বগুড়ার গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদ ১৯৯৩ সালে উপজেলার দক্ষিণপাড়া মৌজায়  এলাকায় ২৭ শতক জমির ওপর একটি ভবন নির্মাণ করে কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তীতে ২০২১ সালে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও নতুন ভবন নির্মাণের জন্য উজগ্রাম গাবতলায় স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়।

এই অনুমোদনের বিরোধিতা করে লাংলু পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা শাজাহান আলী বাদী হয়ে বগুড়া জজ কোর্টে মামলা নং-৪০৮/২০২১ দায়ের করেন। আদালতের নির্দেশে বিষয়টি তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

গত ২৩ অক্টোবর তদন্ত কমিটি ইউনিয়ন পরিষদের পুরাতন ও প্রস্তাবিত নতুন স্থান পরিদর্শন করে। তদন্ত কমিটিতে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুদ, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল মাওয়া  এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মোঃ রাশেদুল ইসলাম।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, সাবেক চেয়ারম্যান নুহ আলম সরদার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব মিঠু, ইউপি সদস্য বুলু মিয়া, আব্দুল জলিল, আহসান হাবিব লেমন, মুকুল আলম, শিপন আক্তার, লাভলী বেগম, মিনতি বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় স্থানীয়রা ইউনিয়ন পরিষদ স্থানান্তর বিষয়ে নিজেদের মতামত ও দাবি তদন্ত কমিটির কাছে উপস্থাপন করেন। তদন্ত কমিটির সভাপতি উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম জানায় বিষয়টি তদন্তের জন্য এসেছি, তদন্ত শেষে আদালতে রিপোর্ট দাখিল করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট