1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তথ্য গোপনের অভিযোগে জামায়াত প্রার্থী শাহাদাতুজ্জামানের প্রার্থীতা বাতিলের আবেদন! গোবিন্দগঞ্জে শামীম কায়সার লিংকনের পক্ষে অবসরপ্রাপ্ত সৈনিক ও বিএনপি নেতাদের গণসংযোগ! গোবিন্দগঞ্জে তারেক রহমানকে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা: রাজপথে জনস্রোত! গাইবান্ধা-৪ আসনে ফুলবাড়ি ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বিশাল গণসংযোগ! বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রী গ্রেফতার! ‎গোবিন্দগঞ্জের কাটাখালী নদীতে ব্রিজের অভাব: ১২ গ্রামের মানুষের! ধুনটে পূর্ব শত্রুতার জেরে কলাবাগান কর্তনের অভিযোগ! হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান গ্রেফতার : মধ্য রাতেই আদালতে প্রেরণ! জাল হলফনামা দাখিল করায় নাগরিক ঐক্যের সভাপতি মান্না ও জাতীয় পার্টির জিন্নাহ’র মনোনয়ন বাতিল ঘোষনা… গাইবান্ধায় গাছের নীচে চাঁপা পড়ে আপন ২ বোনের মৃ*ত্যু!

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গাবতলীতে মোঃ শহিদুল ইসলাম রতনের নেতৃত্বে গণসংযোগ!

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

এস এম সালমান হৃদয়, বগুড়া

২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, গাবতলী (বগুড়া):বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাবতলী উপজেলায় ব্যাপক গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করেন গাবতলী উপজেলা বিএনপির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন।

গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে ভোট চান। এ সময় তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরে আসবেই। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে মাঠে কাজ করতে হবে।”

এই গণসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, গাবতলী উপজেলা ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, নাড়ুয়ামলা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই জানান, বিএনপির নেতাকর্মীদের এ ধরনের তৃণমূল পর্যায়ের প্রচার ও জনগণের পাশে থাকার মনোভাব তাদের আস্থা ফিরিয়ে আনছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশজুড়ে এমন ধারাবাহিক গণসংযোগ কার্যক্রম বিএনপির প্রতি জনগণের আস্থা ও সমর্থন পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট