1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

শাজাহানপুরে সাংবাদিক রুমেল আশরাফ শিপলুর  পিতার ইন্তেকাল!

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   :

 বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রুমেল আশরাফ শিপলু এবং শাজাহানপুর উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান অনন্য’র বাবা, রংপুর ক্যাডেট কলেজের সাবেক শিক্ষক ও বগুড়া ক্যাডেট হাইস্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব রুস্তম আলী (৭৮) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার(২৩ অক্টোবর ২০২৫)  সকাল সাড়ে ৬টার দিকে শাজাহানপুর উপজেলার বনানীস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ জোহর শহরতলীর সুলতানগঞ্জ হাট সংলগ্ন বায়তুল হামদ শাহী মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঠনঠনিয়া ভাই পাগলা মাজার গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসেম আলী, মনিটরিং অফিসার এলজিইডি, বগুড়া ও জয়পুরহাট, মোখছেদুর রহমান সিমন , সহকারী প্রোগ্রামার রাসেল আহমেদ,   শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ,আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু, সাবেক দপ্তর সম্পাদক মন্জুরুল ইসলাম রিপন, সাংবাদিক সরকার মুক্তা, সানোয়ার হোসেন, নাজিরসহ অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট