1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তথ্য গোপনের অভিযোগে জামায়াত প্রার্থী শাহাদাতুজ্জামানের প্রার্থীতা বাতিলের আবেদন! গোবিন্দগঞ্জে শামীম কায়সার লিংকনের পক্ষে অবসরপ্রাপ্ত সৈনিক ও বিএনপি নেতাদের গণসংযোগ! গোবিন্দগঞ্জে তারেক রহমানকে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা: রাজপথে জনস্রোত! গাইবান্ধা-৪ আসনে ফুলবাড়ি ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বিশাল গণসংযোগ! বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রী গ্রেফতার! ‎গোবিন্দগঞ্জের কাটাখালী নদীতে ব্রিজের অভাব: ১২ গ্রামের মানুষের! ধুনটে পূর্ব শত্রুতার জেরে কলাবাগান কর্তনের অভিযোগ! হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান গ্রেফতার : মধ্য রাতেই আদালতে প্রেরণ! জাল হলফনামা দাখিল করায় নাগরিক ঐক্যের সভাপতি মান্না ও জাতীয় পার্টির জিন্নাহ’র মনোনয়ন বাতিল ঘোষনা… গাইবান্ধায় গাছের নীচে চাঁপা পড়ে আপন ২ বোনের মৃ*ত্যু!

অবশেষে সব জল্পনা কল্পনার  অবসান ঘটিয়ে  ডেমাজানীতেই  নির্মাণ হচ্ছে আমরুল ইউনিয়ন ভূমি অফিস! 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  :

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বগুড়ার শাজাহানপুরের  ডেমাজানীস্থ বলিহার রাজার

কাচারী বাড়িতেই নির্মাণ হচ্ছে  আমরুল ইউনিয়ন ভূমি অফিস ।  সোমবার (২৭ অক্টোবর) বেজ ঢালাইয়ের মধ্য দিয়ে এই  নির্মাণ কাজের শুভ  উদ্বোধন করেন সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের  অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক। এসময় অন্যান্যদের মধ্যে অবসরপ্রাপ্ত অধ্যাপক অরুণ কুমার সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, কামরুজ্জামান রাজা, বিপুল রানা মোল্লা, আরিফ সরকার টিয়া,উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল লতিফ চন্চল, আপেল মাহমুদ,জহুরুল ইসলাম বিএসসি সহ  উপজেলা প্রকৌশল বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্হিত ছিলেন । উল্লেখ্য, আমরুল ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ   নিয়ে কিছু কুচক্রী মহল  সাধারণ মানুষের সুযোগ সুবিধার কথা চিন্তা না করে শুধু নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নিজ এলাকায়  নিয়ে যেতে  চাচ্ছিলো। এ নিয়ে  পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচিও  পালিত হয় । অবশেষে জেলা প্রশাসনের গৃহীত সঠিক সিদ্ধান্তে দু’পক্ষের রশি টানাটানির অবসান হলো । জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তকে  সাধারণ মানুষ  সাধুবাদ জানিয়েছেন ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট