1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান রাজু গ্রেফতার!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

বগুড়া জেলার  শিবগঞ্জে পুলিশের উপর আক্রমণ  করে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া ১৬ মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান  রিজ্জাকুল রহমান রাজুকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল। এ সময় তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

রিজ্জাকুল রহমান  রাজু (৪৬) শিবগঞ্জ উপজেলার চক ভোলা খাঁ এলাকার বদর উদ্দিনের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সভাপতি ছিলেন।

বুধবার রাত ২টার পরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন সংবাদে জানতে পারে আসামি ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকায় অবস্থান করছে। পরে তাদের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাজুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও পুলিশ আক্রান্ত মামলা ছাড়াও হত্যা ও নাশকতার প্রায় ১৬টি মামলা রয়েছে।

গত ৪ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার  চক ভোলা খাঁ এলাকায় তাকে গ্রেপ্তার করে থানায় আনার পথে অজ্ঞাতনামা প্রায় ২০০ জন হামলা চালায়। ওই সময় পুরুষ ও মহিলা হাতে বাঁশের লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের উপর আক্রমণ করে  হাতকড়াসহ রিজ্জাকুল রহমান   রাজুকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৫ অক্টোবর ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করে পুলিশ থানায় মামলা করে। সেই মামলায় ১১ নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার হওয়া আসামি রাজুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট