1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়া শাজাহানপুরে দীর্ঘ ৩০ বছর বিনা পারিশ্রমিকে মসজিদের দায়িত্ব পালনকারী মুয়াজ্জিন নবীর উদ্দিনের ইন্তেকাল!

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 

‎মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা কেন্দ্রীয় বায়তুস সালাম জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন আলহাজ্ব নবীর উদ্দিন (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকদিপা উত্তরপাড়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎‎শনিবার (১ নভেম্বর) বাদ জোহর নিজ গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

‎‎জানাজায় উপস্থিত ছিলেন মানিকদিপা কেন্দ্রীয় বায়তুস সালাম জামে মসজিদের খতিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, মানিকদিপা দারুস দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ, সহ-সুপার ফজলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য মুসল্লি।

‎‎মরহুমের মেজো ছেলে আব্দুল মোমিন জানান, তাঁর বাবা প্রায় ৩০ বছর ধরে বিনা পারিশ্রমিকে সততা ও নিষ্ঠার সঙ্গে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। অসুস্থতার সময় তাঁর তিন ছেলে পালাক্রমে সেই দায়িত্ব পালন করতেন।

‎মৃত্যুকালে আলহাজ্ব নবীর উদ্দিন তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট