1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

গোবিন্দগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৩ চোরের মৃত্যু!

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান (গোবিন্দগঞ্জ)

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে তিনজন চোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে আনুমানিক আড়াইটার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জনৈক ব্যক্তির গোয়াল ঘর থেকে গরু চুরি করার চেষ্টা করে একদল চোর। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে ডাকচিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় চোররা প্রাণ বাঁচাতে পাশের পুকুরে লাফ দেয়। পরে গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন চোর মারা যায়।

পরে গুরুতর আহত অবস্থায় অপরজনকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তবে চিকিৎসাধীন অবস্থায় সেও সকালে মারা যায়।

স্থানীয়দের দাবি, নিহত তিনজনই পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট