1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তথ্য গোপনের অভিযোগে জামায়াত প্রার্থী শাহাদাতুজ্জামানের প্রার্থীতা বাতিলের আবেদন! গোবিন্দগঞ্জে শামীম কায়সার লিংকনের পক্ষে অবসরপ্রাপ্ত সৈনিক ও বিএনপি নেতাদের গণসংযোগ! গোবিন্দগঞ্জে তারেক রহমানকে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা: রাজপথে জনস্রোত! গাইবান্ধা-৪ আসনে ফুলবাড়ি ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বিশাল গণসংযোগ! বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রী গ্রেফতার! ‎গোবিন্দগঞ্জের কাটাখালী নদীতে ব্রিজের অভাব: ১২ গ্রামের মানুষের! ধুনটে পূর্ব শত্রুতার জেরে কলাবাগান কর্তনের অভিযোগ! হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান গ্রেফতার : মধ্য রাতেই আদালতে প্রেরণ! জাল হলফনামা দাখিল করায় নাগরিক ঐক্যের সভাপতি মান্না ও জাতীয় পার্টির জিন্নাহ’র মনোনয়ন বাতিল ঘোষনা… গাইবান্ধায় গাছের নীচে চাঁপা পড়ে আপন ২ বোনের মৃ*ত্যু!

স্বৈরশাসনের অবসান শেষে শিবগঞ্জের মানুষ আজ জেগে উঠেছে”— মীর শাহে আলম

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

বগুড়া-২(শিবগঞ্জ): গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জনতার ঢল বিহারের মাঠে

০২ নভেম্বর-২০২৫, রবিবার:

বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়নে ধানের শীষের পক্ষে যেন মানুষের ঢল নেমেছিল। রবিবার বিকেলের শেষ আলোয় বিহার উচ্চ বিদ্যালয় মাঠজুড়ে হাজারো নেতাকর্মী, গ্রামীণ জনতা আর তরুণের উদ্দীপনায় রাজনৈতিক মহা-সমাবেশে পরিণত হয় বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মীর শাহে আলমের কর্মীসভা।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের এমপি প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। প্রিয় নেতা মীর শাহে আলমকে এক নজর দেখতে নেতা-কর্মীদের পাশাপাশি হাজারো নারী-পুরুষ কর্মীসভায় আসে, এতে কর্মীসভা জনসমূদ্রে পরিণত হয়। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে মীর শাহে আলমের বক্তব্য শোনেন হাজারো মানুষ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরশাসনের অবসান শেষে শিবগঞ্জ আজ জেগে উঠেছে, ধর্ম ব্যবসায়ীদের পরাজিত করে ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকারে। দেশপ্রেমিক নেতা তারেক রহমানের নেতৃত্বেই দেশজুড়ে ধানের শীষের বিজয় হবে, মানুষের মুক্তির বিজয়।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন,

‘যারা অতীতে আন্দোলনের সময় আমাদের পেছনে ছুরি মেরেছে, আজ তারাই সুযোগ বুঝে আবার ঘোলাজলে মাছ ধরতে চায়।  জনগণ বুঝে গেছে, ধর্মের মুখোশ পরে যারা ক্ষমতার বাণিজ্য করে, তারা কখনোই দেশের মঙ্গল চায় না। তাদের পিআর পদ্ধতির দাবি দেশের জনগণ আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিও নর্দমায় ভেস্তে যাবে।

সভাপতিত্ব করেন বিহার ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

এ সময় আরো বক্তৃতা দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, প্রবীণ নেতা অধ্যাপক নজরুল ইসলাম, মোস্তাফিজার রহমান রাজা, সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডু, আফছার আলী, তোফায়েল আহমেদ সাবু,  উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার হাসান শাওন।

এসময় উপজেলা ও বিহার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অন্তত ১০ হাজার মানুষ উপস্হিত ছিলেন। উপস্হিত নেতা-কর্মী ও সাধারণ মানুষকে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ধানের শীষের দাওয়াত পৌছানোর আহবান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট