1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

টঙ্গীতে ভিয়েলাটেক্স গ্রুপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা! 

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

‎তারিক আল মুরশিদ গাজীপুর থেকে :

গাজীপুরের টঙ্গীর খৈরতল সাতাইশ রোডে অবস্থিত ভিয়েলাটেক্স গ্রুপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। সোমবার (৩ নভেম্বর) ভোরে কারখানার গেটে তালা ঝুলিয়ে নোটিশ টানিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

‎‎নোটিশে উল্লেখ করা হয়, বিদেশি বায়ারের বরাদ্দ করা ইনসেন্টিভ নিয়ে কিছু শ্রমিকের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, যা অযৌক্তিক উত্তেজনা সৃষ্টি করে। ব্যবস্থাপনার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই শ্রমিকদের একটি অংশ কাজ বন্ধ করে দিলে উৎপাদন বিঘ্নিত হয় এবং শ্রম পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ে। কর্মপরিবেশ নিরাপদ না থাকায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ৩ নভেম্বর থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

‎‎শ্রমিকরা জানান, সকালে কাজে এসে গেটে তালা ঝুলতে দেখে ভয় ও আতঙ্কে আছি। নোটিশ লাগানো আর চারদিকে পুলিশ দেখে মনে হচ্ছিল বড় কিছু ঘটনা ঘটেছে। এ দিকে সকালের দিকে ৩০০–৪০০ শ্রমিক কারখানার সামনে জড়ো হতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় শিল্প পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। পরে শ্রমিকরা বিভিন্ন অলিগলি ও আশপাশের এলাকায় ছড়িয়ে অবস্থান নেন।

‎কারখানার এইচআর অ্যাডমিন মাহবুব বলেন, আমাদের এখানে কোনো ঘটনা ঘটেনি। অফিসে নিয়ম অনুযায়ী নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

‎শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সেলিম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট