1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

শাজাহানপুরে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার!

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  :

বগুড়ার শাজাহানপুরে চার লেন মহাসড়কের পাশে মোফাজ্জল হোসেন (৫২) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার গন্ডগ্রাম মিঞাপাড়া এলাকায় পথচারীরা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। নিহত মোফাজ্জল হোসেন শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, লাশটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস ও বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে যাওয়ার সড়কের মাঝামাঝি মহাসড়কের পাশে পড়ে ছিল। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন।পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে মোফাজ্জল নিজস্ব অটোরিকশা নিয়ে ভাড়ায় যাত্রী নেওয়ার জন্য বের হয়েছিলেন। রাতে আর বাড়ি ফেরেননি। সকালে তার গলাকাটা লাশের খবর পেয়ে পরিবার শোকে ভেঙে পড়ে।তাদের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে গাড়ি, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু সুফিয়ান লাশের পরিচয় নিশ্চিত করে  জানান, সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা স্থল থেকে তার অটোরিকশাটি ও তার ব্যাবহার করা মোবাইল ফোনটি পাওয়া যায় নি ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট